বিচারক ক্রিকেট দেখলেন, আইন দেখলেন না: হ্যাপীর আইনজীবী

ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে করা হ্যাপীর ধর্ষণের মামলার চূড়ান্ত প্রতিবেদনের নারাজি আবেদন আদালতে খারিজ হওয়ার তাৎক্ষণিত প্রতিক্রিয়ায় এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে দ্বারস্থ হওয়ার কথা বলেছেন হ্যাপী।
 
হ্যাপীর আইনজীবী তুহিন হাওলাদার প্রতিক্রিয়ায় বলেন, ''বিচারক ক্রিকেটার রুবেল হোসেনকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু মামলার ঘটনাকে এবং মিথ্যা তদন্তকে গুরুত্ব দেন নাই। বিচারকসুলভ মনোভাব পোষণ করে তিনি এ আদেশ দেন নাই, বিচারক ক্রিকেট দেখলেন, আইন দেখলেন না।''
 
ধর্ষণের অভিযোগ এনে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে  চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর নারাজি আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে এই মামলা থেকে রুবেলকে অব্যাতি দেয়া হয়েছে। বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল এই আদেশ দেন।