ঢাকা-চট্টগ্রামরের বর্জ্য ব্যবস্থাপনায় অনুদান দিচ্ছে জাপান

 
ঢাকা ও চট্টগ্রামের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ১৪৮ কোটি ৬০ লাখ ইয়েন (প্রায় ৯৭ কোটি টাকা) অনুদান দেবে জাপান।
 
এ অনুদান সহায়তার মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পরিবেশ সম্মতভাবে বর্জ সংগ্রহের জন্য অত্যাধুনির যানবাহন সংগ্রহ করা হবে। ১৫০টি কম্প্যাক্টর, কন্টেইনার ক্যারিয়ার ও ডাম্প ট্রাক সংগ্রহ করা হবে। সেইসাথে বিস্তারিত নকশা প্রণয়ন, কনসালটেন্ট সুপারভিশন ও টেকনিক্যাল গাইডেন্স প্রদান করা হবে।
 
এ বিষয়ে বুধবার বাংলাদেশ সরকার ও জাপান সরকারের মধ্যে বিনিময় নোট এবং অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে।
 
শেরেবাংলানগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহের বিনিময় নোট এবং অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।
 
অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত জাপানের এন্টিরিম চার্জ দ্যা অ্যাফেয়ার্স তাকিশি মাটসুনাগা বিনিময় নোট এবং ঢাকায় নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতেদা অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।
 
প্রকল্পটি স্থনীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাকিশি মাটসুনাগা বলেন, বাংলাদেশের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ২০০৩ সাল থেকে জাপান সরকার সহায়তা দিয়ে আসছে। সিটি কর্পোরেশনকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।