মহেশখালীতে মানবপাচারকারী গ্রেফতার

 
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে মানবপাচার মামলার আসামি ওসমানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়। ওসমান বড় মহেশখালী ইউনিয়নের মৃত আলী চাদেঁর ছেলে।
 
মহেশখালীর ওসির দায়িত্বে থাকা ওসি তদন্ত দিদারুল ফেরদৌস জানান, সন্ধ্যায় অভিযান চালিয়ে বড় মহেশখালীর মিয়াজীর পাড়া গ্রাম থেকে ওসমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও তাজা র্কাতুজ উদ্ধার করে।
 
ওসমানের বিরুদ্ধে তার বিরুদ্ধে মহেশখালী ও চট্টগ্রামের কোতোয়ালী থানায় দুইটি হত্যা, একটি ডাকাতি, দুইটি মানবপাচার ও একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়াও সে চট্টগ্রামের কোতোয়ালী থানার একটি অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি।