জরুরি অবতরণের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে হাইওয়ে ব্যবহারের অংশ হিসেবে ভারতে এই প্রথমবারের মত সফলভাবে এক্সপ্রেসওয়েতে একটি যুদ্ধ বিমান অবতরণ করেছে।
বৃহস্পতিবার সকালে আগ্রা-দিল্লী এক্সপ্রেস ওয়েতে ভারতীয় বিমান বাহিনীর মিরেজ ২০০০ জেট বিমানটি অবতরণ করে। ১০২ মাইল দীর্ঘ ইয়ামুনা এক্সপ্রেসওয়েটি ভারতের আধুনিক মহাসড়কের একটি।
সংক্ষিপ্ত নোটিশে এ ধরণের মহাসড়ককে মাঝে মাঝে রানওয়ে হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছে ভারতের বিমানবাহিনী। এরই অংশ হিসেবে ইয়ামুনা এক্সপ্রেসওয়েটি ব্যবহৃত হয়।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মধ্য ভারতের একটি ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়নের পর অবতরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটি সড়ক বরাবর ১০০ফুট উপর দিয়ে উড়ে যায়।
উল্লেখ্য, ভারত ছাড়াও বহুদেশে এক্্রপ্রেস ওয়ে বিমান অবতরণের কাজে ব্যবহৃত হয়।