মিঠাপুকুরে গৃহকর্তাকে হত্যা করে ডাকাতি


রংপুরের মিঠাপুকুরে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে হত্যা করে নগদ অর্থ ও সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দুলাপুর গ্রামে আজিজুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দুলাপুর গ্রামে আজিজুল ইসলামের বাড়ির দরজা ভেঙে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে। তারা আজিজুলের কাছে আলমারির চাবি চাইলে তিনি চাবি দিতে রাজি না হওয়ায় ডাকাতরা তাকে কুপিয়ে হত্যা করে। এরপর তারা বাড়ির অন্যদের হাত পা বেঁধে একটি ঘরে আটকে রেখে নগদ অর্থ এবং সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পুলিশ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।