প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ ৬৮ বছর পরে ছিটমহলের প্রায় ৫২ হাজার মানুষের দুর্ভোগের লাঘব হয়েছে। বঙ্গবন্ধু থাকলে সীমান্ত চুক্তি আরো আগেই বাস্তবায়ন হতো।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এফবিসিসিআই এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, এখন প্রতিবেশী দেশগুলোর সাথে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়া এবং স্বাধীন দেশ হিসেবে সু-সম্পর্ক বজায় রাখতে হবে। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়।