জার্মান রেলওয়ে অপারেটর ডয়েচে বন বৃহস্পতিবার রেল ধর্মঘট সমাপ্তির ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট সকল পক্ষ মধ্যস্থতা করতে সম্মত হওয়ায় তারা এ ঘোষণা দিলো।
ধর্মঘটের কারণে দেশের রেল যোগাযোগ একেবারে অচল হয়ে পড়েছিল।
ডয়েচে বনের এক বিবৃতিতে বলা হয়, ‘জার্মান ট্রেন চালক সমিতি তাদের ডাকা ধর্মঘট তুলে নেয়ায় হাজার হাজার ট্রেন যাত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।’
বিবৃতিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চালক সমিতি বেতন-ভাতা, কর্মঘন্টা ও দর কষাকষির অধিকার নিয়ে তাদের মাসব্যাপী বিরোধ অবসানে একজন মধ্যস্থতাকারী নিয়োগের ব্যাপারে সম্মত হয়েছে। -এএফপি