বিজিবি সদস্যরা গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সীমান্তবর্তী জয়নগর মাঠ থেকে রাধা-কৃষ্ণের ২টি মূল্যবান পিতলের মূর্তি উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি সুত্র জানায়, রাধা-কৃষ্ণের ২টি মুর্তি ভারতে পাচার করা হবে এমন খবর গোপন সূত্রে পেয়ে বৃহস্পতিবার বিকেলে বিজিবির একটি বিশেষ টহল দল ভারত সীমান্ত সংলগ্ন বাংলাদেশি জয়নগর মাঠে ওঁত পেতে অপেক্ষা করতে থাকে। সন্ধার একটু আগে চোররকারবারী দল বস্তায় ভরে মুর্তি নিয়ে উপস্থিত হয়। কিন্তু জয়নগর মাঠে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মূল্যবান মূর্তি ২টি ফেলে পালিয়ে যায়।
সুত্র জানায়, উদ্ধারকৃত পিতলের মূর্তি ২টির ওজন ২৪ কেজি। উচ্চতা ২ ফুট। আনুমানিক মোট মূল্য ১৬ লক্ষ টাকা।