‘২০০ বাংলাদেশিকে’ উদ্ধার করেছে মিয়ানমার

 
প্রথমবারের মতো সাগরে অভিযান চালিয়ে ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে মিয়ানমার। দেশটির এক সরকারি কর্মকর্তা শুক্রবার এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
 
মিয়ানমারের রাখাইন প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা টিন মাউঙ বলেছেন, বৃহস্পতিবার নৌবাহিনীর একটি জাহাজ দুইটি নৌকা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে।  এর মধ্যে একটি নৌকায় ২০০ বাংলাদেশি রয়েছে বলে তারা দাবি করছে।
 
আঞ্চলিক অভিবাসন সঙ্কট নিরসনে আন্তর্জাতিক চাপের মুখে অভিবাসী উদ্ধার অভিযানে নেমেছে মিয়ানমার। সূত্র: এফপি।