মেহেরপুরের গাংনীতে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। শুক্রবার উপজেলার বাদিয়াপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন তিনি।
সাজাপ্রাপ্তরা হলেন- কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কাউছার আলী (৩২) ও বাদীয়াপাড়া গ্রামের মনোরুদ্দীনের ছেলে মুকুল হোসেন (৩০)।
ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, দণ্ডিতরা নিজের দোষ স্বীকার করাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।