সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর মেজর নিহত

 
জেলার গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর মেজর ফজলুল কাইয়ুম (৩৩) নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। উপজেলার বালুয়াকান্দিতে শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন-নৌ বাহিনীর লেফটেনেন্ট মাফিউর রহমান (২৭) এবং সিভিল পিয়ন গিয়াসউদ্দিন (২৫)।
 
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, একটি প্রশিক্ষণে অংশ নিতে প্রাইভেটকারে কুমিল্লা ক্যাটনমেন্ট থেকে ঢাকা ক্যান্টমেন্ট যাচ্ছিলেন। মেজর কাইয়ুম নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের সাথে ধাক্কা লাগলে কাইয়ুমসহ তিনজন আহত হন। সেনাবাহিনীর আরেকটি গাড়ি  মেজরকে নারায়ণগঞ্জের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।