বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৯%

গেল সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ২৮ দশমিক ৭৬ শতাংশ। আর সিএসইতে বেড়েছে ৬৫ দশমিক ১২ শতাংশ। এ সময় উভয় বাজারে বেড়েছে সবগুলো মূল্য সূচক। এ ছাড়া, ডিএসইতে প্রায় আড়াই এবং সিএসইতে পৌনে দুই শত কোম্পানির শেয়ার দর বেড়েছে। উভয় এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা যায়।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে (১৭-২১ মে) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬৮ পয়েন্ট। এ ছাড়া, ডিএস৩০ সূচক ৫৯ পয়েন্ট এবং শরীয়াহ বা ডিএসইএস সূচক প্রায় ৩৬ পয়েন্ট বেড়েছে।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির এবং ১টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।
 
ডিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে বাজারে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮৩৬ কোটি ৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে (১০-১৪ মে) লেনদেন হয়েছিল ২ হাজার ৯৭৯ কোটি ২২ লাখ টাকা।
 
এ লেনদেনের ৮৫ দশমিক ২৩ শতাংশ ছিল ‘এ’ ক্যাটাগরি কোম্পানির, ‘বি’ ক্যাটাগরির ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ছিল ৯ দশমিক ৯০ শতাংশ ও ‘জেড’ ক্যাটাগরির ছিল ১ দশমিক ২৩ শতাংশ।
 
টাকার অঙ্কে ডিএসইতে সপ্তাহের লেনদেন শেষে শীর্ষ ১০ কোম্পানি হলো খুলনা পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, আরএকে সিরামিকস, সাইফ পাওয়ারটেক, এসিঅাই ফরমুলেশন, বারাকা পাওয়ার, এমজেএল বাংলাদেশ, ইউনাইটেড এয়ারওয়েজ এবং সামিট পোর্ট অ্যালায়েন্স।
 
সিএসই
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে প্রধান সূচক সিএএসপিঅাই বেড়েছে ৪৯২ পয়েন্ট। এ ছাড়া, সিএসই ৩০ সূচক ৩৪২ এবং সিএসইএক্স ৩২৪ পয়েন্ট বেড়েছে।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৯টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
 
সিএসইতে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ১৬৩ কোটি ৯২ লাখ টাকা। এ সময় বাজারে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৬৩ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ২৫১ কোটি ৭১ লাখ টাকা।