ভারতকে বাংলাওয়াশ দিলেই ছয়ে টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এজন্য পূর্ণ শক্তির ভারতীয় দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আর ভারতকে বাংলাওয়াশ করতে পারলে র‌্যাংকিংয়ে ৬ নম্বরে চলে আসবে টাইগাররা।
 
টাইগাররা যদি এই তিনটি ওয়ানডেতেই ভারতকে হারাতে পারে তাহলে বাংলাদেশ মোট ৮ রেটিং পয়েন্ট পাবে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৮। আর র‌্যাংকিং আট নম্বরে। যদি ভারতকে বাংলাওয়াশ করা যায়, তাহলে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৬। আর র‌্যাংকিং হবে ছয়। সিরিজটা যদি বাংলাদেশ ২-১ এ জিতে, তাহলে র‌্যাংকিং সাত নম্বরে দাঁড়াবে। আর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৩।
 
সূত্র : ক্রিকইনফো