যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা: অভিযুক্ত ৬ পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গকে হত্যার দায়ে বাল্টিমোরের ছয় পুলিশ কর্মকর্তার সবাইকে অভিযুক্ত করেছে শহরটির গ্র্যান্ড জুরি।
 
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার পুনর্বিবেচিত এই অভিযোগ ঘোষণা করেন শহরটির প্রধান আইন কর্মকর্তা মেরিলিন মসবি। 
 
গ্র্যান্ড জুরি কোনো কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা কারাগারে প্রেরণের অভিযোগ আনেননি। যদিও মসবি গ্যারির গ্রেপ্তার অহেতুক ও বেআইনি বলে ওই অভিযোগ এনেছিলেন।
 
বাল্টিমোরের পুলিশ ইউনিয়ন মেরিলিন মসবিকে এই মামলার প্রক্রিয়া থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
 
কিন্তু মসবি পুলিশ ইউনিয়নের আহ্বান প্রত্যাখ্যান করে এই মামলা থেকে নিজেকে প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছেন।
 
তবে তিন সপ্তাহ আগে ঘোষিত প্রকৃত অভিযোগের সঙ্গে সম্পৃক্ত নয় এমন নতুন কোনো অভিযোগ আনেননি গ্র্যান্ড জুরি।
 
১২ এপ্রিল ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ ফ্রেড্ডি গ্রেকে গ্রেপ্তারের পর নিজেদের ভ্যানে তুলেছিল পুলিশ। ওই ভ্যানেই ঘাড়ে গুরুতর আঘাত পান গ্রে। এরপর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এক সপ্তাহ অজ্ঞান থাকার পর ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।