সমলিঙ্গ বিয়ের বৈধতা দেয়া হবে কী না এই মর্মে আয়ারল্যান্ডে শুক্রবার ভোটগ্রহণ শুরু হচ্ছে। স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে। শনিবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে।
সমলিঙ্গ বিয়ের বৈধতা দেয়া যায় কী না সে বিষয়ে জনমত যাছাইয়ের লক্ষ্যেই দেশটিতে এ ভোটগ্রহণ হবে। শুধুমাত্র আয়ারল্যান্ডে বসবাসকারী নিবন্ধিত ভোটাররাই এই ভোটে অংশ নিতে পারবেন।
দেশটিতে সমকামিতাকে অপরাধের তালিকা থেকে ২২ বছর আগেই তুলে নেয়া হয়েছে। ২০১০ সালে দেশটির সরকার সিভিল পার্টনারশিপ আইন পাস করে। ওই আইনের মধ্যদিয়ে সমলিঙ্গসঙ্গীদের আইনগতভাবে বৈধ বলে স্বীকার করে নেয়া হয়।
বর্তমানে বিশ্বের ১৯টি দেশে সমলিঙ্গ বিয়ে বৈধ।