জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বিএনপি যখনই ক্ষমতার বাইরে থাকে তখনই তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বর্তমান সরকারকে বিব্রত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে অবমূল্যায়ন করতেই বিএনপি পূর্ব পরিপরিকল্পিতভাবে সালাহ উদ্দিন আহমেদকে দেশের বাইরে পাঠিয়েছে।
শুক্রবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বেসরকারি সংগঠন উদয়ন স্বাবলম্বী সংস্থার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পুটিমারিতে সংস্থা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক সাহাদত হোসেন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহী, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল, বোনারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, গাইবান্ধা গণ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান আব্দুস ছালাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু প্রমুখ।