শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর সেরা ধনী দেশে রূপান্তরিত হবে।
শুক্রবার বিকালে ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মন্ত্রী একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশ গঠনে শেখ হাসিনা ঐকান্তিকভাবে কাজ করে যাচ্ছেন। সমুদ্র জয় থেকে শুরু করে দেশের প্রতিটি অর্জন জাতীয় স্বার্থে জাতির জন্য মঙ্গল বয়ে এনেছে। আর শেখ হাসিনা সরকারের ফলেই এটা সম্ভব হয়েছে।
সম্মেলনে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি ড. হান্নান ফিরোজ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরউজ্জামান মনির।