পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল নামক স্থানে জগদল থেকে পঞ্চগড়ে আসা একটি অটোরিকশাকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন জেলা সদরের সাতমেরা ইউনিয়নের জামুড়িবাড়ী গ্রামের জয়েনউদ্দিনের পুত্র আমিরুল ইসলাম (৩৬), তার স্ত্রী জেসমিন আক্তার (২৫), মেয়ে ওরপি (৬), চাচি নার্গিস আক্তার (৩৫), অটোরিকশার চালক মোস্তাফিজুর রহমান (৩০) এবং দশম শ্রেণির ছাত্র মনির। দুর্ঘটনায় আহত হয় দুলালী নামে একটি শিশু। তাকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, গাড়িটি মেজর ফজলুল নিজেই চালাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর আরেকটি গাড়ি আহত মেজরকে নারায়ণগঞ্জের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, একটি গোয়েন্দা ট্রেনিংয়ে অংশ নেয়ার জন্য তারা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্ট যাচ্ছিলেন। নিহত মেজর ফজলুলের বাসা ঢাকার কলাবাগান এলাকায়।