বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের শুটিং স্পটে গুলি চালিয়েছে দুই মোটরসাইকেল আরোহী। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে মাত্র ২০ ফিট দূরে অবস্থান করছিলেন দেশটির প্রখ্যাত এই অভিনেতা।
ঘটনার পর দুটি টুইট করেছেন ‘বিগ বি’। সেখানে প্রথমটিতে গুলিবিদ্ধ ঐ লোককে মৃত বলে জানান তিনি। যদিও পরের টুইটে ভুল সংশোধন করে জানিয়েছেন, ঐ ব্যক্তি মারা যাননি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে পুলিশ বলছে, ঐ দুষ্কৃতিকারীরা অমিতাভকে হত্যার জন্য আসেনি। তাদের লক্ষ্য ছিল অন্য কেউ। ঘটনায় যিনি আহত হয়েছেন তার পেটে ২টি গুলি ঢুকেছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এই ঘটনাকে ফিল্মি দৃশ্যের সঙ্গে তুলনা করেছে দেশটির গণমাধ্যম।