জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের যুবলীগ নেতা জহিরুল ইসলামকে শুক্রবার রাতে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ছয় মাস আগে বিএনপি থেকে যুবলীগে যোগ দেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম (৩২) বিএনপি ছেড়ে আসার পর থেকেই প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালানোর চেষ্টা করতে থাকে। শুক্রবার রাত নয়টার সময় স্থানীয় কবির বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বেলাল মিয়ার পুলের নিকট পৌঁছলে প্রতিপক্ষের মুখোশ পরিহিত কতিপয় সন্ত্রাসী জহিরুল ইসলামের পথরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।