সুজানগরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু


পাবনার সুজানগরে ট্রাকচাপায় আব্দুল কদ্দুস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ফকিরকান্দী এলাকায় সুজানগর-বাঁধেরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল কদ্দুস উপজেলার চরখলিলপুর গ্রামের আতাহার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ১২টার আব্দুল কদ্দুস ওই স্থান দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুজানগর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।