দিনাজপুরের বিরামপুরে ডাকাত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কলেজ বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ২৮ রাউণ্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- পাবনা আতাইকুলা উপজেলার সারাডাঙ্গী গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ইমরান হোসেন (৩২), পুষ্পপাড়া গ্রামের ওমেদ খাঁর ছেলে কামাল কানু খাঁ (২৪), মধুপুর গ্রামের শফিকুলের ছেলে ইসমাইল শেখ (৩০) ও ঈশ্বর্দী উপজেলার দিঘা গ্রামের আফসার সরদারের ছেলে আইনুল হক (৩৩)।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শাকিলা পারভীন জানান, পাবনা থেকে একদল ডাকাত মাইক্রোবাস যোগে বিরামপুরে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের বহনকারী মাক্রোবাসটি তল্লাশী করে একটি জাপানী পিস্তল, একটি ইতালীয় পিস্তল, চারটি ম্যাগজিন, ২৮ রাউণ্ড গুলি, একটি চাপাতি ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। তবে মাইক্রবাসের ড্রাইভার কৌশলে সটকে পড়ে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। রিমাণ্ড আবেদনসহ শনিবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।