টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

 
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান জানান, শনিবার ভোর রাতে হ্নীলা লেদা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

ওসি আতাউর রহমান খোন্দকার আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হচ্ছে।