টাঙ্গাইলে শিশুখাদ্যে ক্ষতিকারক রাসায়নিক মেশানোর দায়ে দুইজনকে কারাদণ্ডসহ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিবার্হী ম্যাজিস্ট্রেট পুলক চক্রবর্তী এ আদেশ দেন।
এ ঘটনায় কারখানার মালিক মাসুম মিয়াকে দুই মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং সোহেল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে , শহরের বিশ্বাস বেতকা এলাকায় অনুমোদনহীন দু’টি কারখানায় বিষাক্ত ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে শিশুখাদ্য তৈরি হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও নকল জুসসহ অন্যান্য শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।