রাজশাহী বিভাগে সোমবার থেকে পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি । এ কারণে এ বিভাগে ওইদিন থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সোমবার ভোর ছয়টা থেকে এ কর্মবিরতি শুরু হবে।
রাজধানীর তিতুমীর কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহনের বাস ভাঙচুর ও চালক-হেলপারকে মারপিট করায় শ্রমিক ফেডারেশন প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে এ কর্মবিরতির ডাক দেয়।
শনিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল এ কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেন।