তীব্র গরমে দুর্ঘটনা এড়াতে কমানো হচ্ছে ট্রেনের গতি

 
দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের তাপ প্রবাহের মধ্যে দুর্ঘটনা এড়াতে মৌলভীবাজারে স্বাভাবিকের চেয়ে কম গতিতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তীব্র রোদে রেললাইনের ফিসপ্লেটের তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে উঠে যাওয়ায় ট্রেনের গতি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
সিলেট-আখাউড়া রেলপথের ২৮ কিলোমিটার এলাকায় শনিবার থেকে আন্তঃনগর ট্রেনগুলো ঘণ্টায় ৬০ কিলোমিটারের পরিবর্তে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে চালানো হবে বলে রেলের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী (পথ) মো. আলী আজম জানিয়েছেন।
 
তিনি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কুলাউড়া রেললাইনে ফিসপ্লেটের তাপমাত্রা শনিবার দুপুরে ৫০ ডিগ্রিতে উঠে যায়। উচ্চ তাপমাত্রায় ফিসপ্লেট বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে কম গতিতে ট্রেন চালানো হবে।