রিয়ালে উপেক্ষিত ছিলেন খেদিরা

 
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেছেন জার্মান মিডফিল্ডার সামি খেদিরা।  তিনি জানান, তাকে অপেশাদার বলে চালিয়ে দেয়া হয়েছে, যা তাকে কষ্ট দিয়েছে।
 
স্প্যানিশ জায়ান্ট দলটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সান্টিয়াগো বার্নব্যু ছাড়ছেন খেদিরা। এই মৌসুমে তাকে মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ দেয়া হয়েছিল।
 

ক্রীড়া বিষয়ক সংবাদ পত্র মার্সাকে দেয়া সাক্ষাত্কারে খেদিরা বলেন, আপনার সব সময় সত্যি কথাটা বলা উচিত্। আমার সামান্য ইনজুরি ছিল। ডান পায়ের গোড়ালিতে সামান্য ব্যাথা অনুভূত হতো। কিন্তু তার মানে এই নয় যে আমি খেলতে পারব না। এটি খুব একটা গুরুতর ইনজুরি ছিল না। আমার খেলার সামর্থ্য ছিল।