গোবিন্দগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

 
 
জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পিটিয়ে লাকী বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার হরিরামপুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাকী রাজু মিয়ার স্ত্রী।
 
স্থানীয়রা জানান, শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর মারপিটে ঘটনাস্থলেই মারা যান লাকী। পরে রাজুসহ বাড়িরলোকজন পালিয়ে যান।   
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা শামছুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।