দিনাজপুরে ঝড়ে ৪ জনের মৃত্যু

 
দিনাজপুর সদর, চিরিরবন্দর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলায় ঝড়ে চার জনের মৃত্যু হয়েছে।
 
শনিবার রাত ৮টার দিকে জড়ের সময় দেয়াল চাপা পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। এসময় অসংখ্য কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বহু গাছপালা উপড়ে যায়। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও উপজেলাগুলোতে ঝড়ের ফলে লিচু ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
নিহতরা হলেন ফুলবাড়ীর খয়েরপুকুর গ্রামের মুকুল চন্দ্র রায়ের অন্তঃসত্ত্বা স্ত্রী মিতু রায় (২২), নবাবগঞ্জের হাতিশাল গ্রামের সিরাজুল ইসলাম (৬০), তার নাতি সাব্বির (৮) এবং চিরিরবন্দরের কামারপাড়া গ্রামের আলেয়া বেগম (৬৫)।
 
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা মৃত্যু ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।