মিয়ানমারে বাংলাদেশ প্রতিনিধি দল যায়নি

 
 
 
সমুদ্র থেকে ভাসমান উদ্ধার মিয়ানমার নৌবাহিনীর হাতে ২০৮ অভিবাসীর নাগরিকত্ব যাচাই-বাছাই করার লক্ষ্যে বাংলাদেশের ১১ সদস্যর প্রতিনিধি দেশটিতে যায়নি। 
 
রবিবার সকালে বাংলাদেশের প্রতিনিধিদল মিয়ানমার যাওয়ার জন্য সকাল ৯ টায় কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর জেটি ঘাটে পৌঁছে। প্রায় ৭ ঘণ্টা অপেক্ষা করার পরও প্রতিনিধিদল মিয়ানমার যাননি।
 
বিজিবির পক্ষ থেকে স্থলবন্দরের অভিভবাসন কেন্দ্রে সংবাদ সম্মেলন করা হয়।
 
 বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান জানান,  আমাদের ১১ সদস্যর প্রতিনিধি দল মিয়ানমার যায়নি। তবে বিকেল সাড়ে চারটায় মিয়ানমার পক্ষ হতে ২০০ব্যক্তির একটি তালিকায় আমরা পেয়েছি। কিন্তু ওই তালিকাটি  অসম্পূর্ণ । তালিকায় তাদের বাংলাদেশি  হিসেবে উল্লেখ করা হয়েছে। 
 
তিনি আরও জানান, ওই তালিকায়টি বিজিবির প্রধান কার্যালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচেছ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তিতে পদক্ষেপ নেওয়া হবে। 
 
মিয়ানমার বিজিপি দাবি করেন, মিয়ানমার নৌবাহিনীর হাতে উদ্ধার সকলই বাংলাদেশি। তাদের বাংলাদেশের ফেরত নেয়ার কথা বলেছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশ যাচাই-বাছাই ছাড়া এদের ফেরত আনতে রাজি নয়। 
 
টেকনাফ ৪২বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমানায় সমুদ্রপথে মালয়েশিয়াগামী ২০৮ ব্যক্তিকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। 
 
উদ্ধারকৃতদের মধ্যে ২০০ বাংলাদেশি বলে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) একটি চিঠি দিয়ে বিজিবিকে জানায়। তারই সূত্র ধরে, রবিবার সকালে বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের ১১সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার যাওয়ার কথা ছিল।