ঢাকায় চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং

তিনদিনের সরকারি সফরে চীনের উপ-প্রধানমন্ত্রী (ভাইস প্রিমিয়ার) লিউ ইয়ানদং ঢাকায় এসে পৌঁছেছেন রবিবার বিকেল পাঁচটায়। 
 
রবিবার বিকেল সোয়া ৫টায় তাকে বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 
 
ওই সময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানান। 
 
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপনের বিষয়ে ঢাকা সফর করছেন চীনা উপ-প্রধানমন্ত্রী।