যুদ্ধাপরাধে মহেশখালীতে আরো একজন গ্রেফতার

৭১-রে যুদ্ধাপরাধের দায়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার ওয়ারেন্টভুক্ত আসামি মাওলানা শামসুদ্দোহা (৮৫) গ্রেফতার হয়েছেন। রবিবার ভোরে বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শামসুদ্দোহা উপজেলার বড় মহেশখালী দেবাঙ্গপাড়া গ্রামের মৃত রৌশন আলীর পুত্র।
 
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার মহেশখালীর ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।