রংপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি থ্রি-হুইলার মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। রংপুর থেকে দিনাজপুরগামী সুস্মিতা পরিবহণের বাসটি বিকাল ৬টার দিকে নাজিরহাট এলাকায় পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। এতে আরো ১০ জন আহত হয়েছেন।
আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা সড়কটি অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
রংপুরের কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, রংপুর থেকে সুস্মিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুর যাওয়ার সময় হাজিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজন মারা যায়।