স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরেছেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জেনেভায় ৮ দিনের সরকারি সফর শেষে গতকাল রবিবার রাতে দেশে ফিরেছেন। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নিতে গত ১৭ মে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জেনেভায় যায়। সফরকালে স্বাস্থ্যমন্ত্রী জেনেভায় ব্যস্ত সময় পার করেন।

 

গত ১৮ মে জেনাভাস্থ জাতিসংঘ ভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ৬৮ তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন মোহাম্মদ নাসিসের নেতৃত্বাধীন এ প্রতিনিধি দল। ওই দিন  মোহাম্মদ নাসিম ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।

 

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১৯ মে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৮তম সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারী অধিবেশনে বক্তৃতায় বক্তব্য রাখেন।