আইএসআই সদস্য সন্দেহে পাকিস্তানি নাগরিক আটক


পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য সন্দেহে খালেদ মেহমুদ নামে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। রববিার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমীর হোসেন জানান, আটক খালেদ মেহমুদ পাকিস্তানি বিমানবাহিনীর নিয়মিত সদস্য হিসাবে আইএসআই-এর সদস্য হিসাবে কর্মরত। তিনি পরিচয় গোপন করে গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় ইউনিলাইন নামে এক কারখানায় প্রকৌশলী হিসেবে ২০১৪ সাল থেকে কর্মরত রয়েছেন।

তিনি আরো জানান, আজ সোমবার বেলা ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।