উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ তিন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় সরকার বিভাগর থেকে বরখাস্ত আদেশ জারি করা হয়েছে।
এরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার চেয়ারম্যান তায়েবুর রহমান, বগুড়া জেলার শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুন্ডু ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাইস-চেয়ারম্যান আবদুস সামাদ।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক জানান, নাশকতা ও সন্ত্রাসের অভিযোগে এই জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, যাদের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ প্রমাণিত হবে তাদেরকে বরখাস্ত করা হবে।