মাইক্রোবাসে ধর্ষণ: পুলিশের অবহেলা ও ক্ষতিপূরণ নিয়ে হাইকোর্টের রুল

 

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে গারো তরুণীকে ধর্ষণের ঘটনায়  মামলা নিতে বিলম্ব করায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং ঐ তরুণীকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।
 

পৃথক পাঁচটি মানবাধিকার সংগঠনের করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
 

বৈষম্যহীনভাবে থানাগুলোতে সবার সেবা নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 

যৌন হয়রানি ও সহিংসতা রোধে বিদ্যমান আইন পুনর্বিবেচনা করাতে একটি কমিটি গঠনে অবসরপ্রাপ্ত বিচারক, আইনজীবী ও নারী অধিকারকর্মীদের তালিকা চেয়েছে হাইকোর্ট।

 

আগামী ৩১ মের মধ্যে তালিকা দাখিল করতে আইন ও শালিস কেন্দ্র, ব্লাস্ট, জাতীয় মহিলা পরিষদ ও জাতীয় আদিবাসী পরিষদকে নির্দেশ দেয়া হয়েছে।
 

রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারাহ হোসেন।