কক্সবাজারের টেকনাফে দশ হাজার পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার দমদমিয়ার এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের ১৪ নং ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়।
জাহাঙ্গীর উখিয়া উপজেলার ভালুখালী এলাকার নুর বাদশার ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, সোমবার ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশ টেকনাফ দমদমিয়ার এলাকায় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীরকে আটক করে। তার কাছ থেকে পলিথিন মোড়ানো একটি প্যাকেটে মোড়ানো দশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
ওসি আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।