দুই মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন খারিজ

 
নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
 
গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে মতিঝিল ও পল্টন থানায় করা দুই মামলায় মির্জা আব্বাসের আগাম জামিনের বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য ছিল। গতকাল রবিবার শুনানি শেষে এই দিন ধার্য করা হয়েছিল।
 
আবেদনের পক্ষে শুনানি করেন এম মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
 
নাশকতার দুই মামলায় আগাম জামিন প্রশ্নে গত ১৫ এপ্রিল বিভক্ত আদেশ দিয়েছিলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকো‌র্টের দ্বৈত বেঞ্চ। পরে সেটি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি।