গাজীপুরে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ অনন্ত ১৬জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছে।
স্থানীয়রা জানিয়েছে, সোমবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের পোড়াবাড়িতে ট্রাক ও লেগুনার সংঘর্ষের ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের এসআই বাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রীপুর থানার আসামি নিয়ে লেগুনা করে গাজীপুর কোর্টে আসছিল পুলিশ। এসময় একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর ট্রাক ও লেগুনার মুখোমিুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ছয়জন। দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হলে তাদের উদ্ধার করে গাজীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।