কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লাকে বিভাগ করা হবে। এসময় প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, এই বিভাগের নাম কুমিল্লা নামে হবে নাকি নাম পাল্টিয়ে অন্য কোনো নামে হবে। কুমিল্লা নামে হতে হলে কুমিল্লাবাসীকে কুকর্ম নয়, সব সুকর্ম করতে হবে।
 
সেমাবার বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লার টাউন হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এ কথা বলেন তিনি।
 
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে কাজী নজরুলকে নিয়ে এসে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। নজরুলের কবিতা থেকেই বঙ্গবন্ধু ‘জয় বাংলা’ ধ্বনি নিয়েছেন।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু কবির পরিবারকে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসেন। কবি নজরুলের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। 
 
তিনি বলেন, কুমিল্লায় আমি ১৯৯৬ সালে ইপিজেড প্রথম করেছিলাম। মেঘনার হাত থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণ করেছিলাম। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত দেশ।
এ্সময় তিনি আবারো দৃঢ় কণ্ঠে বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত দেশ। এক্ষেত্রে এদেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে হবে।