জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় নাটোরে বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সোমবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ইনামুল হক বসুনিয়া এ গ্রেফতারি পরোয়ানা জারি করে।
গত বছরের ১৮ ডিসেম্বর নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-সম্পাদক জেলার গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের আহম্মদ আলী মোল্লা। মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে তৎকালীন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মুন্নি তারেক রহমানকে ২০১৫ সালের ২২ ফ্রেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দেন। কিন্তু তারেক রহমান যথাসময়ে হাজির না হলে সোমবার আদালত এ আদেশ দেয়।