ভেজাল প্রসাধনী তৈরি ও বিক্রির দায়ে ২ জনের সাজা

 
 
রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের উদ্দেশ্যে বিভিন্ন নামি-দামি বিদেশি ব্রান্ডের নাম ব্যবহার করে নোংরা পরিবেশে ভেজাল প্রসাধনী (কসমেটিক্স) তৈরি ও বাজারজাত করছে।
 
সোমবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চকবাজারে এমনই এক ভেজাল কারখানায় অভিযান চালায় র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। এসব ভেজাল কসমেটিক্স তৈরি ও বিক্রির অভিযোগে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন কারখানা মালিক মো. ইয়াসিন (২৩) ও ম্যানেজার মো. শাকিল (১৯)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম আনিসুর রহমান।
 
ন্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি আতিকুল হক প্রধান জানান, গোপন সংবাদে সোমবার সকাল ৯টায় চকবাজারের বারহাজার গলির ১০৫/১ নম্বরে একটি ভেজাল প্রসাধনী তৈরীর কারাখায় অভিযান চালানো হয়।
 
আটককৃত কারখানা মালিক ইয়াসিন ও ম্যানেজার শাকিল আদালতের কাছে দোষ স্বীকার করেন। আদালত ইয়াসিনকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে ম্যানেজার শাকিলকে ৬ মাসের কারাদণ্ড দেন। জব্দকৃত প্রসাধনী বাজেয়াপ্ত করা হয়।