রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ থাকবে বাজেটে

 
সোমবার রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এর ফলে আগামী বছর থেকে রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এবারের বাজেটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি।
 
অর্থমন্ত্রী বলেন, হাইব্রিড গাড়ি নিয়ে আমিও কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। যাহোক, রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ এবার দেওয়া হবে।
 
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দেশে হাইব্রিড ইঞ্জিনযুক্ত নতুন গাড়ি আমদানি করা হচ্ছে। ২৫০০ সিসি পর্যন্ত এ ধরনের গাড়ি আমদানিতে শুল্ক রেয়াত সুবিধাও পাচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু এতদিন রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির কোনো সুযোগ ছিল না।
 
বারভিডার সঙ্গে আলোচনার শুরুতে মুহিত বলেন, ‘এবারের বাজেটের আকার হবে প্রায় ৩ লাখ কোটি টাকা। আর এবার বাজেটে অভ্যন্তরীণ সম্পদ আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা অর্জন করা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ।'