জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে তাত্ক্ষণিকভাবে জেলা প্রশাসন ২২ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। বিদ্যুত্ লাইন মেরামতের কাজ শেষ না হওয়ায় কোথাও বিদ্যুত্ নেই। বিদ্যুত্ না থাকার কারণে বিভিন্ন অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আরো সহায়তা দেয়ার জন্য বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে মেইল পাঠানো হয়েছে। গত শনিবারের রাতে জয়পুরহাটের উপর দিয়ে বয়ে যাওয়া আধা ঘণ্টার ঘূর্ণিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ঘড়-বাড়িসহ গাছ পালার ব্যাপক ক্ষতি হয়। শহরের হাড়াইল এলাকায় দেয়াল ধসে একজন নিহত ও তিনজন আহত হয়।