রাজধানীতে ১৩ ‘ডাকাত’ সদস্য গ্রেফতার

 
রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুরে ‘ডাকাতি’র প্রস্তুতিকালে ১৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ১ কেজি গানপাউডার, দুটি মাইক্রোবাস, একটি কার উদ্ধার করা হয়েছে।
 

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।