মালিতে গুলিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত



মালির রাজধানী বামাকোতে জঙ্গিদের গুলিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত নীলকান্ত হাজং নামে এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় সিরাজুল ইসলাম নামে অপর এক বাংলাদেশি সেনা সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই হামলার ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালির রাজধানী বামাকোতে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্টের একটি জিপে এই হামলার ঘটনা ঘটে।

 

IMG0


নিহত নীলকান্ত হাজং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ছিলেন। আহত সৈনিক সিরাজুল ইসলামকে বামাকোর লেভেল-২ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
মালিতে পরিচালিত জাতিসংঘের শান্তি মিশন ‘এমআইএনইউএসএমএ’র একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে এএফপিকে জানিয়েছেন, ঐ সেনারা বামাকো বিমানবন্দর থেকে নগরীর দক্ষিণে যাওয়া সময় এই হামলার ঘটনা ঘটে।