বার্সেলোনাকে হারানো প্রায় অসম্ভব: বুফন

 
চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ঐ ম্যাচে বার্সেলোনাকে হারানো প্রায় অসম্ভব হবে বলে মনে করেন জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফন। আসন্ন ফাইনালের আগে প্রতিপক্ষ বার্সা নিয়ে বুফন বলেন, ‘দল হিসেবে বার্সেলোনাকে হারানো প্রায় অসম্ভব।’
 
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ওঠে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদকে হতাশার সাগরে ভাসিয়ে ফাইনালে বার্সার প্রতিপক্ষ হয় জুভেন্টাস।
 
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্পষ্ঠভাবেই বার্সেলোনা ফেভারিট বলে মনে করেন বুফন। স্কাই স্পোর্টকে তিনি বলেন, ‘আমরা জানি বার্সেলোনা অনেক শক্তিশালী দল। কিন্তু সেরা দল সবসময়ই জিততে পারে না। এজন্য ঐ রাতে আমাদের ভালো ফুটবল খেলতে হবে এবং জয়ের সুযোগটা কাজে লাগাতে হবে। সেই সাথে ভাগ্যবানও হতে হবে। তবে যদি বার্সেলোনা তাদের শত ভাগ খেলতে পারে ফাইনালে তাহলে আমাদের স্বপ্ন ধুলিসাত্ হয়ে যাবে। আর এমন দলকে হারানো প্রায় অসম্ভবও।’
 

আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল।