রাজধানীতে চাচাতো ভাইকে খুনের অভিযোগ

 
রাজধানীর সূত্রাপুর এলাকায় মনির হোসেন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে। মনিরের চাচাতো ভাই ওয়াহিদ হোসেন তাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
 
নিহত মনিরের বাড়ি সূত্রাপুর থানার ৪৮ কাঠেরপুল জাস্টিস লালমোহন দাস লেনে।
 
মনিরের পরিবার অভিযোগ করেছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ওয়াহিদ প্রায়ই মনিরকে হত্যার হুমকি দিতেন। রাতে বাড়িতে ঢুকে তিনি মনিরকে কোপান। রক্তাক্ত অবস্থায় মনিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, মনিরের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।