শিশু ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাঁচবছর বয়সী এক স্কুলশিশুকে ধর্ষণের দায়ে শিক্ষককের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
 
আসামি মো. মিনহাজ উদ্দিন (২৪) রাজধানীর মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়ায় হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।